1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

ব্রহ্মপুত্র-মেঘনা ও শীতলক্ষা নদী রক্ষায় কাজ করবে সবুজ আন্দোলন নরসিংদী জেলা কমিটি

  • আপডেট সময়: বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২৫৪ জন দেখেছেন

 

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার পার্শ্ববর্তী জেলা নরসিংদী। স্বাধীনতা যুদ্ধে নরসিংদী জেলার অবদান অসামান্য কিন্তু ক্রমবর্ধমান শিল্পায়নের ফলে নতুন করে পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সময় এসেছে। ইতোমধ্যে অনিয়ন্ত্রিত কলকারখানার বর্জ্যের ফলে শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদী দখল ও দূষণের জর্জরিত। পাশাপাশি নিয়মিত মেঘনা নদীর ভাঙ্গন ভাবিয়ে তুলেছে নরসিংদী বাসীকে। জেলার মধ্য দিয়ে ছোট বড় নদী ও খালের সংখ্যা কমতে কমতে রয়েছে গোটা কতক,সবুজায়ন ধ্বংস করা হয়েছে নির্বিচারে। পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা করতে জনসমর্থন তৈরি ও সচেতনতা তৈরীর জন্য সারা বাংলাদেশে কাজ করছে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন। গত ২০ জুন ২০২৩ ইং সবুজ আন্দোলন নরসিংদী জেলা কমিটির অনুমোদন দেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার এবং মহাসচিব মহসিন সিকদার পাভেল। বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আল আমিন রহমানকে সভাপতি ও সাংবাদিক মনিরুজ্জামান মনিরকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। জেলা কমিটিতে ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, নরসিংদী জেলার মধ্য দিয়ে প্রবাহিত শীতলক্ষা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদী রক্ষায় কাজ করার অঙ্গীকার করেন। সবুজায়ন বৃদ্ধি, খাল ও জলাশয় সংরক্ষণ, পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা তৈরি, শিশু ও নারী, কলকারখানা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ পরিবেশের জন্য ক্ষতিকর সকল কার্যক্রমকে প্রতিহত করার জন্য কাজ করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদক সহ নবগঠিত কমিটির সকল সদস্যরা।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.