1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল

মহিষাশুড়ায় চোর সেজে ছিনতাই

  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ২৬৭ জন দেখেছেন

 

মাধবদী সংবাদদাতাঃ
নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বানিয়াদী গ্রামে গত ৩ জুন শনিবার রাতে বানিয়াদী গ্রামের দুলালের বাড়িতে আনুমানিক ২টায় ৪/৫ জনের একূল ছিনতাই কারী চোরের মত উৎপেতে থাকে। রাতে প্রাকৃতিক ডাকে সারা দিতে দুলালের কণ্যা তানজিনা ঘরের বাহিরে বের হলে ছিনতাইকারীরা তার মুখ চেপে ধরে কিল-ঘুষি দিয়ে গলায় ছুড়ি ধরে মৃত্যুর ভয় দেখিয়ে তার গলায় থাকা ১ভরি ওজনের স্বর্নের চেইন এবং পায়ের নুপুর ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় তানজিনা হৃদয় নামে এক ছিনতাই কারীকে চিনে ফেলে। হৃদয় শিলমান্দী ইউনিয়নের নগর বানিয়াদী গ্রামের আল আমিনের ছেলে। পরে তানজিনার ডাকচিৎকারে বাড়ী ও আশপাশের লোকজন বেড়িয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এলাকাবাসী জানায়, ছিনতাইকারী হৃদয় দীর্ঘদিন যাবত এলাকায় ছিনতাই করে আসছে। পাশ্ববর্তী গ্রাম বালুসাইর, আলগাপাড়া, হামটি, মহিষাশুড়া, উদিংদিয়া এলাকার মহিলা ও পুরুষ শ্রমিকরা পাকিজা ও স্কাইল্যান্ড জুট মিল সহ বিভিন্ন মিলে কাজ করে বাড়ি ফেরার পথে ছিনতাইকারী হৃদয় সহ তার দল নিয়ে শ্রমিকদের মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এ ঘটনা সে প্রায়ই ঘটিয়ে থাকে বলে এলাকাবাসী জানায়। সে মাদক বিক্রির সাথে জড়িত বলেও লোকমুখে শুনা যায়। তার অত্যাচারে এলাকার নিরিহ মানুষ অতিষ্ঠ। তার ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.