1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল

মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের পক্ষ থেকে অসহায় পরিবারকে গৃহ উপহার

  • আপডেট সময়: সোমবার, ৮ মে, ২০২৩
  • ৩০৪ জন দেখেছেন

 

মনিরুজ্জামান নরসিংদীঃ মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের পক্ষ থেকে একটি অসহায় পরিবারকে গৃহ উপহার দেওয়া হয়েছে।

রবিবার (৭মে) মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের ঠিকানা প্রকল্পের আওতায় নরসিংদীর শিবপুর উপজেলার একটি গৃহহীন পরিবারের মাথা গোঁজার ঠাঁই হিসেবে এ গৃহের নির্মাণ কাজ শেষে ঘরের চাবি হস্তান্তর করা হয়।

গৃহ নির্মাণ কাজ শেষে গতকাল মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি আল-আমিন রহমানের সভাপতিত্বে গৃহটি হস্তান্তর করা হয়।

এর আগে মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের সাধারণ সম্পাদক ও গৃহ নির্মাণ কাজের প্রধান উদ্যোক্তা কানাডা প্রবাসী হাজ্বী মো: রোমান মিয়া কানাডা যাবার পূর্বেই নিজ হাতে গৃহ নির্মাণের কাঁচামাল টিন, কাঁঠ, সিমেন্টের খুঁটি সহ গৃহ নির্মাণের সকল সামগ্রী ক্রয় করে দিয়ে গেছেন ।

এসময় অন্যান্যের মধ্যে আহসান হাবীব রোমান, আনোয়ার হোসেন মোল্লা,আব্দুল হামিদ PHF ,রেজাউল কারিম রাফি,মোহাম্মদ অলিউল্লাহ ,জাহিদুল ইসলাম বাইজিদ, মোহাম্মদ জাহিদ হাসান,শাহাদাত হোসেন সৈকত, ওমর ফারুক সহ শিবপুর ও মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সেচ্ছাসেবী সদস্য উপস্থিত ছিলেন।

মানবতার ফেরিওয়াল হাজী রোমান সুদূর কানাডা থেকে ও মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সকল কাজে আর্থিক সহায়তা প্রদান সহ নিয়মিত খোঁজ খবর রাখায় উপস্থিত সকলেই তার ভূয়সী প্রশংসা করেন এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পরে এলাকার দুঃস্থ ও অসহায়দের মাঝে প্যাকেটজাত খাবার বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.