1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

পলাশে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ইফতার মাহফিল

  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ২৭১ জন দেখেছেন

নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি পলাশ উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল বিকেলে পলাশ আদর্শ শিশু শিক্ষা নিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই দোয়াও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পলাশ আদর্শ শিশু শিক্ষা নিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল আলম।
সংগঠনটির সভাপতি ও পলাশ আদর্শ শিশু শিক্ষা নিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন আহমেদ এর উপস্থানায় এসময় আরও আলোচনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজা খান ইউসুফজী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো: মিলন মিয়া, জিনারদী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি তরোনী দাস।
এসময় উপজেলার বিভিন্ন সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রয়াত ও জীবিত শিক্ষক কর্মচারী এবং দেশ ও জাতির মঙ্গলার্থে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.