1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল

নরসিংদীতে পুলিশের হাতে অস্ত্র-গুলি, ইয়াবা ও সিএনজি সহ চারজন গ্রেফতার।

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৪০০ জন দেখেছেন

 

সুমন পালঃ নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে আজ দুপুর ২টায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী প্রেস ব্রিফিং এ জানান, নরসিংদী জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর তত্বাবধানে ও দিক নির্দেশনায় নরসিংদী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার) এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ)/ এম নঈমুল ইসলাম মোস্তাক সঙ্গীয় এএসআই(নিঃ) রাহুল মজুমদার, কং/৬৫৮ ফরহাদ, কং/৩১৯ ফরহাদ শেখ, কং/৬৩৫ রুবেল মিয়া এর সমন্বয়ে একটি চৌকস টিম গত ২৯ মার্চ নরসিংদীর সদর উপজেলার বাগহাটা মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২জন সন্ত্রাসীকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ৩শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। প্রত্যেক আসামীর নামে ডাকাতি ও মাদক সহ ৩টি করে মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। আটককৃত আসামীরা হলো সাহেপ্রতাব এলাকার মোঃ আঃ জলিল @ আনোয়ার হোসেন এর ছেলে রবিন@রনি(৩২) এবং বাগহাটা(টেকপাড়া) এলাকার আতাউল্লাহ এর ছেলে মোঃ দুলাল মিয়া(৩১)। অপরদিকে ৩০মার্চ সকাল সাড়ে ৯টায় পলাশ বাসস্ট্যান্ড সংলগ্ন ডাক্তার মুসা বিন শমসের কলেজের সামনে থেকে পুলিশ পরিচয়ে অটোরিকশা ছিনতাইকালে জনতাবদ্ধ হয়ে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে একটি সিএনজি সহ ২জন অটোরিকশা ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ জেলায় পুলিশ পরিচয়ে ছিনতাই মামলা রয়েছে। আটককৃত দুই ছিনতাইকারী হলো বরগুনা জেলার সোনাতলা গ্রামের বেলায়েত এর ছেলে আবুল কালাম আজাদ(৪৫), এবং ভোলা জেলার উত্তর দিঘলদী মৃত আলী হোসেন এর ছেলে মোঃ করিম(৪৩)।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.