1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ।

নরসিংদীর পলাশে রাতের আধাঁরে কৃষকের কলাবাগান কেটে দখলের চেস্টা

  • আপডেট সময়: শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ২৫০ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর পলাশে দুই কৃষকের কলাবাগান রাতের অন্ধকারে কেটে দিয়ে দখল চেস্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী আক্তার আলম নামে এক ব্যক্তির বিরোদ্ধে। ১৭ মার্চ (শুক্রবার) দিবাগত রাত প্রায় সারে ১০ টার দিকে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা (নার্সারী) এলাকায় এ ঘটনা ঘটে।
জমির মালিক আবু তাহের জানান, প্রায় ৩০ বছর পূর্বে প্রায় ৬ শতাংশ জমি ক্রয় করে তাতে বিভিন্ন ফসল চাষাবাদ করে আসছেন। সম্প্রতি প্রতিবেশী আক্তার আলম নামে এক ব্যক্তি উক্ত জমিটুকু দখলের জন্য চেষ্টা চালিয়ে আসছেন। এরই অংশ হিসেবে শুক্রবার রাতে আক্তার আলম উপস্থিত থেকে প্রায় শতাধিক লোকজন নিয়ে কলাবাগান কেটে তার উপড় ট্রলি দিয়ে মাটি ভরাট করতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দৌড়ে এলে তারা পালিয়ে যায়।
পাশ্ববর্তী জমির মালিক রফিকুল ইসলাম জানান, তিনি প্রায় ১৫ বছর পূর্বে প্রায় ৫ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখলে রেখে বিভিন্ন ফসল চাষাবাদ করে আসছেন। আক্তার আলম রাতের অন্ধকারে উক্ত জমি দখলের আশায় কলাবাগান কেটে মাটি ভরাট শুরু করে। এই অবস্থায় পলাশ থানার ওসি (তদন্ত) মো: এমদাদুল ইসলামকে মোবাইলে জানালে তিনি ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেন।
অভিযুক্ত আক্তার আলম জানান, ঘটনার দিন রাতে তিনি ঢাকায় অবস্থান করছিলেন, কে বা কারা কলাবাগান কেটেছে তা তিনি জানেনা। এছাড়া স্কুলের মাঠের জন্য আনা মাটি এখানে রাখা হয়েছে পরে তা সরিয়ে ফেলবেন। এছাড়া তিনি আর কিছু জানেন না বলে দাবী করেন।
এবিষয়ে পলাশ থানার ওসি (তদন্ত) মো: এমদাদুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে মোবাইলে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। এছাড়া ঘটনাস্থলে একটি মাটি ভরাটের ট্রলি জব্দ করা হয়েছে। এবিষয়ে এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.