1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

মাধবদীতে শুরু হলো মানবতার হোটেল

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৩৬০ জন দেখেছেন

 

মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদীর মাধবদীতে মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের পরিচালনায় শুরু হলো মানবতার হোটেল। আজ ১ ডিসেম্বর দুপুর ১টায় মাধবদী গরুরহাট স্বাধীনতা চত্বরে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে সেচ্ছাসেবী সংগঠনটি। প্রাথমিকভাবে প্রতি মাসে ১দিন অথবা ২ দিন বিনামূল্যে খাদ্য বিতরণ করবে সংগঠনটি। আয়োজনের প্রথমদিন এক হাজার মানুষকে খাবার খাওয়ানো হয়। পর্যায়ক্রমে মাধবদী থানার বিভিন্ন স্পট থেকে মানবতার হোটেলের কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন উদ্যোক্তাগণ।
পাথরপাড়া সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য মোঃ মাসুদ মিয়া জানান আমাদের সেচ্ছাসেবী সংগঠনের অন্তর্ভুক্ত সকল সংগঠনের আয়োজনে মাসে একদিন অসহায় মানুষদের খাওয়ানোর আয়োজন করা হবে।
মাধবদী সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোহাম্মদ আল আমিন রহমান জানান- আমরা সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক কাজ করে থাকি তারই ধারাবাহিকতায় নতুন একটি উদ্যোগ মানতার হোটেল। মাসে একদিন বা দুইদিন এক বেলা খাবার বিতরণ করা হবে মানবতার হোটেলের আয়োজনে। এখানে অসহায় দুঃস্থ মানুষদের চিন্তা করে এমন আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবদী সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোহাম্মদ আল আমিন রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের সাধারন সম্পাদক মোহাম্মদ রোমান মিয়া, মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা, হাজী মফিজ উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্রাদার্স ডাইং এন্ড প্রিন্টিং মিলস এর পরিচালক মোঃ এমদাদুল হক, কেন্দুয়াব সামাজিক সংগঠনের সভাপতি ও নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি জামাল মিয়া বাদশা, ফরাজী ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম ফরাজী, পাথরপাড়া সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য মোঃ মাসুদ মিয়াপ্রমূখ।

মুহাম্মদ মুছা মিয়া

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.