1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

চালের বাজার নিয়ন্ত্রনে ভোক্তা অধিকারের অভিযান

  • আপডেট সময়: সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৩৮৫ জন দেখেছেন

নিজস্ব প্রতিনিধি:
বর্তমান পরিস্থিতিতে বাজারে চাউলের বাজার নিয়ন্ত্রনে রাখতে নরসিংদী বড় বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানকালে ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অসংগতির কারনেনরসিংদী বড় বাজারের চাউল ব্যবসায়ী মেসার্স দয়াল খাজা ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নরসিংদী কার্যালয়ের সহকারী পরিচালক মো: আব্দুস সালাম এই অভিযানের নেতৃত্ব দেন।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নরসিংদী কার্যালয়ের সহকারী পরিচালক মো: আব্দুস সালাম বলেন, চাউলসহ বিভিন্ন নিত্যপণণ্যে দাম বৃদ্ধি করে বর্তমানে দেশে অস্থিতিশীল অবস্থা তৈরী করে সরকারকে বেকায়দায় ফেলতে একটি চক্রঅেপচেষ্টা চালাচ্ছে। তাই এই বিষয়ে নিয়মিত বাজার মনিটরিং সহ বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে করে বাজারের ভোক্তার অধিকার ক্ষুন্ন হচ্ছে এমন অভিযোগে বিভিন্ন ব্যবসায়ীদের জরিমানার আওতায় আনা হচ্ছে।আর এই অভিযান নিয়মিত থাকবে বলে জানান তিনি।
এসময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা সহযোগিতা করেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.