1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

মাধবদীতে ৫০বোতল ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

  • আপডেট সময়: রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৫৫৬ জন দেখেছেন

 

সুমন পালঃ র‌্যাব-১১, নরসিংদী’র একটি চৌকস আভিযানিক দল গোপণ সংবাদের ভিত্তিতে মাধবদী থানার মনোহরপুরে অভিযান পরিচালনা করে
মাধবদী এলাকার বাসিন্দা মোঃ কাজল মিয়ার পুত্র মোঃ রাশেদুল ইসলাম হৃদয়(২৮),এর বসতবাড়ীর কলা বাগানের ভেতর এবং সোনা মিয়ার পুত্র মোঃ জাকির হোসেন(৪৫) এর অনাবাদি জমিতে অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেন্সিডিল, ৩২ পুরিয়া গাঁজা, ০৪টি গাঁজা গাছসহ ১ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। ২৩ জুলাই শনিবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। এব্যাপারে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো- নরসিংদী জেলার মাধবদী থানার মনোহরপুর গ্রামের বাসিন্দা কাজল মিয়ার ছেলে মোঃ রাশেদুল ইসলাম হৃদয়।
এসময় তার কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ উল্লেখিত অবৈধ মালামাল উদ্ধার করা হয়।
র‌্যাব-১১, সিপিএস,নরসিংদী’র ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন স্বাক্ষরিত প্রেস রিলিজ মোতাবেক প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামী মোঃ রাশেদুল ইসলাম হৃদয় একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় তার ব্যাপক জনশ্রুতি রয়েছে। উক্ত আসামী অভিনব কৌশলে মাদকদ্রব্য গাঁজা গাছগুলোর চারা রোপন করা থেকে শুরু করে যাবতীয় পরিচর্যা করে আসছিল। উদ্ধারকৃত ফেন্সিডিল ও গাঁজা বিক্রি করার উদ্দেশ্যে সংরক্ষণ করতো । এসব মাদকদ্রব্য মাধবদীসহ নরসিংদীর বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায় চালিয়ে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে র‌্যাব-১১।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নরসিংদী জেলার মাধবদী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়ছে ।মামলা রজু হওয়ার পর উল্লেখিত মামলায় পলাতক আসামী মায়া প্রধান(৩২) পিতা মৃত মোহাম্মদ আলী কে পুলিশ আটক করে কোর্টে প্রেরণ করে।
উল্লেখ্য, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্স নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে ।

##

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.