1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

মাধবদীতে ছিনতাই চক্রের তিন সদস্য আটক

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১১২৯ জন দেখেছেন

মাধবদী সংবাদদাতাঃ মাধবদীতে ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করেছে মাধবদী থানা পুলিশ। মামলা সূত্রে জানাযায়, গত ৬জুলাই রাত সাড়ে ৯টায় আনন্দ বাজার সুপার সপের পরিচালক মাসুদ মিয়া স্কুল মার্কেট এর নিচ তলায় কেনাকাটা করার সময় ছিনতাই চক্রের এক সদস্যের সাথে ধাক্কা লেগে কথাকাটি করে মাসুদকে অস্ত্রের মুখে জোর পূর্বক রিক্সা যোগে রমণী কমিউনিটি সেন্টারের গলিতে নিয়ে গিয়ে সেখানে তাকে কিল-ঘুষি ও মাইরের কাঠ দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। তার সাথে থাকা নগদ ৭০হাজার টাকা ও ১টি আইফোন মোবাইল ছিনিয়ে নেয়। মাসুদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা প্রাননাশের হুমকি দিয়ে চলে যায়। মাধবদী থানা পুলিশের হাতে আটক ছিনতাইকারীরা হলো মধ্য বিরামপুর এলাকার কাউসার এর ছেলে অপি(২৮), ছোট মাধবদী এলাকার শফিউদ্দিন এর ছেলে শাহীন আহম্মেদ বিপ্লব (৪৫), কাশিপুর এলাকার স্বপন ঘোষ এর ছেলে শুভ ঘোষ(২৪)। মাধবদী থানায় পুলিশের হাতে আটক ছিনতাই কারী সহ অজ্ঞাতনামা ৫/৬জনের নামে মামলা দায়ের করা হয়। আটককৃত অপির বিরুদ্ধে মাধবদী থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী মাসুদ জানান, গতকাল রাতে সুপারশপ থেকে বের হলে মাধবদী স্কুল সুপারমার্কেটের সামনে থেকে একটি ছিনতাইকারীচক্র তাকে অস্ত্রের মুখে জিম্মি করে সফিউদ্দিন রোডের একটি সাইজিং মিলের সামনে নির্জন গলিতে নিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা ৭০ হাজার টাকা, এটিএম কার্ডসহ মানিব্যাগ ছিনিয়ে নেয় তারা। এ সময় তাকে মারধর করে বিকাশের মাধ্যমে আরও টাকা এনে দেওয়ার দাবি করে। পরে টহলরত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চক্রটির তিন সদস্যকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায় পুলিশ ও ছিনতাই চক্রের সদস্যদের মধ্যে হট্টগোল শোনে আমরা দেখতে পাই, তখন পুলিশ জানায় আটককৃতরা ছিনতাই সহ নানা অপকর্মের সাথে জড়িত।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.