1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল মহিলা শাখার আয়োজনে মাধবদীতে মানববন্ধন বড় কর্তাকে খুশি করলেই মিলছে সংযোগ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি- ১ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ। 

নরসিংদী জেলা আনসার ও ভিডিপি বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৩৫৩ জন দেখেছেন

 

সুমন পালঃ নরসিংদী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ ২৩জুন বৃহস্পতিবার নরসিংদী শিশু একাডেমি অডিটোরিয়ামে। নরসিংদী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ এর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক ফাতেমা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
গাজীপুর জেলা কমান্ড্যান্ট মোঃ আশরাফুল ইসলাম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কিশোরগঞ্জ জেলা কমান্ড্যান্ট মোস্তফা আহমদ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী জেলা সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ সাজ্জাত হোসেন সেলিম, নরসিংদী জেলা সার্কেল এ্যাডজুট্যান্ট মোঃ আমির হামজা, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক রায়পুরা শাখার ম্যানেজার প্রদীপ চন্দ্র দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পলাশ উপজেলা প্রশিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন। সমাবেশে বিভিন্ন কাজের পুরস্কার স্বরূপ বাইসাইকেল ১৪টি, সেলাই মেশিন ৪টি, ব্লেন্ডার মেশিন ৬টি, প্রেসার কুকার ৬টি, ছাতা ১৫টি বিতরণ করা হয়। সমাবেশে নরসিংদী জেলার বিভিন্ন উপজেলার আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

##

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.