1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অপহৃত কলেজ পড়ুয়া ছাত্রী কে উদ্ধার করলো পিবিআই নরসিংদী

  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৪০৭ জন দেখেছেন

মোস্তাক আহমেদ, নরসিংদী :-

নরসিংদী পৌর শহরস্থ কামারগাঁও এলাকা থেকে অপহৃত কলেজ পড়ুয়া কিশোরী ছদ্মনাম পুষ্প কে নরসিংদীর শিবপুর থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী।
মঙ্গলবার (৫ এপ্রিল) রাত ৮ টায় পিবিআই এর এএসআই জি.এম. শুকরিয়া গণমাধ্যমকর্মীদের কে জানান যে, নারী শিশু সি.আর মামলা নং-৮০/২০২২, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং-০৩) এর ৭/৩০ মামলায় গত ৪ মার্চ বিকাল অনুমান ৪টায় ঘটিকার সময় নরসিংদী পৌর শহরস্থ কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আসামি জাহিদুল ইসলাম ওরফে (দ্বীন ইসলাম)(২২) সহ আরো অজ্ঞাত ৫/৬ জন জোর পূর্বক শাহাজাদী আক্তার পুষ্পকে মুখ চেপে ধরে একটি নাম্বার বিহীন মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায় । উক্ত পুষ্প’র মা বাদী হয়ে নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন। পরে পিবিআই মামলাটির তদন্তভার প্রাপ্ত হয়ে জেলা পিবিআই পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান এর দিক নির্দেশনায় ঢাকা, নারায়নগঞ্জ ও নরসিংদী, জেলার বিভিন্ন স্থানে একাধিক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অবশেষে মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল অনুমান ৬.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার শিবপুর উপজেলার মিয়ার গাঁও এলাকায় আসামির বাবার বসত বাড়ি থেকে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়। পিবিআইয়ের পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান মামলার অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.