1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ।

নরসিংদীতে স্বাধীনতা দিবস উদযাপন করলো বঙ্গবন্ধু ফাউন্ডেশন

  • আপডেট সময়: শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৩৪১ জন দেখেছেন

 

নাসিম আজাদ, নিজস্ব প্রতিনিধিঃনরসিংদীতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন উদযাপন করলো স্বাধীনতা ও জাতীয় দিবস।

দিবসটি উপলক্ষে শনিবার (২৬ মার্চ) বিকেলে নরসিংদীর সেখেরচর বাবুরহাট সংলগ্ন ভগিরথপুরের আমারা গার্ডেনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সদর উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ভিপি হাফিজুর রহমান হাফিজ।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন মেহেরপাড়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মইনুল হোসেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বঙ্গবন্ধু ফাউন্ডেশন নরসিংদী সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহসান হাবীব রোমান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন নরসিংদী সদর উপজেলার সিনিয়র সহ-সভাপতি শেখ আবুল হোসেন হানিফ, সহ-সভাপতি নজরুল ইসলাম, আব্দুর রহমান ও আওলাদ হোসেন প্রমুখ।

আলোচনা সভার শেষ পর্যায়ে সর্বসম্মতিক্রমে মইনুল হোসেনকে সভাপতি ও আওলাদ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে মেহেরপাড়া ইউনিয়ন শাখা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ৫১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

#
নাসিম আজাদ
২৬.০৩.২০২২
০১৭৩৩৭৮৯৫০৮
পলাশ, নরসিংদী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.