1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ

মাধবদীতে কম্বল বিতরণ করলেন ওসি সৈয়দুজ্জামান

  • আপডেট সময়: রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৩৪৭ জন দেখেছেন

সুমন পালঃ

“পুলিশই জনতা, জনতাই পুলিশ ” এ স্লোগানকে বুকে ধারন করে মাধবদী থানা পুলিশ সকল কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ১৬ জানুয়ারি রবিবার সকালে মাধবদী বাসস্ট্যান্ডে হতদরিদ্র, পথচারী ও রিক্সা চালকদের মাঝে নিজ উদ্দোগে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সৈয়দুজ্জামান। এসময় সৈয়দুজ্জামান বলেন “আমরা আছি আপনাদের পাশে, মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্খা লেখা থাকে ” এ প্রতিপাদ্য কে সামনে রেখে নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম (পিপিএম) স্যার এর দিক নির্দেশনায় মাধবদী থানা এলাকায় শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে আমরা সর্বদা সচেষ্ট রয়েছি। এসপি স্যারের সুদক্ষ অভিজ্ঞতায় নরসিংদী জেলা পুলিশ এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। এসময় আরো উপস্থিত ছিলেন মাধবদী থানার এসআই তানভীর আহম্মেদ, মাধবদী শহর শাখা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ ইকবাল হোসেন প্রধান, মোহনা টেলিভিশন এর সাংবাদিক মোঃ রেজাউল করিম, বিজয় টেলিভিশন এর সাংবাদিক মোঃ জাকারিয়া, চ্যানেল এস টেলিভিশন এর সাংবাদিক সুমন পাল, দৈনিক দেশেরকন্ঠ পত্রিকার সাংবাদিক দিনার চৌধুরী প্রমুখ। এসময় হতদরিদ্রদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.