1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় হতে যাচ্ছে মাধবদী এস.পি(সতি প্রসন্ন)ইনষ্টিটিউশন এর ম্যানেজিং কমিটি

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৪৮৩ জন দেখেছেন

সুমন পালঃ

নরসিংদী সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাধবদী এস.পি(সতি প্রসন্ন)ইনষ্টিটিউশন এর ম্যানেজিং কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে। গত ২৯ ডিসেম্বর ২১ইং মাধবদী এস.পি(সতী প্রসন্ন)ইনষ্টিটিউশন এর ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী দাতা প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি পুরুষ ও অভিভাবক প্রতিনিধি মহিলা, শিক্ষক প্রতিনিধি পুরুষ ও শিক্ষক প্রতিনিধি মহিলা পদে নির্বাচন হবে। সে অনুযায়ী ২জানুয়ারী থেকে ৫জানুয়ারী মনোনয়ন ফরম বিতরণ ও জমা গ্রহণ, ৬জানুয়ারী মনোনয়ন পত্র যাচাই বাছাই, ৮জানুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহার, ২২জানুয়ারী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার নিমিত্তে তফসিল ঘোষণা করা হয়। যার মধ্যে প্রাথমিক স্তর (১-৪)শ্রেণির জন্য অভিভাবক পুরুষ ২জন ও মাধ্যমিক স্তর (৬-৯)শ্রেণির জন্য অভিভাবক পুরুষ ২জন এবং উভয় স্তরে মহিলা অভিভাবক ১জন নির্বাচিত হবেন। অপরদিকে পুরুষ শিক্ষকদের পক্ষ থেকে প্রাথমিক স্তরে ১জন ও মাধ্যমিক স্তরে ১জন এবং উভয় স্তর থেকে মহিলা শিক্ষক হিসেবে ১জন নির্বাচিত হবেন। আজ ৬জানুয়ারী যাচাই বাছাই করে দাতা সদস্য হিসেবে মারুফ বিন হাবিব, প্রাথমিক স্তর (১-৪)শ্রেণির জন্য অভিভাবক পুরুষ ২জন মোঃ আবু দাউদ মিয়া, মোঃ মোশারফ হোসেন ও মাধ্যমিক স্তর (৬-৯)শ্রেণির জন্য অভিভাবক পুরুষ ২জন মোঃ শেখ ফরিদ, মোঃ হাবিবুর রহমান এবং উভয় স্তরে সংরক্ষিত মহিলা অভিভাবক ১জন রাহিমা আক্তার। অপরদিকে পুরুষ শিক্ষকদের পক্ষ থেকে প্রাথমিক স্তরে ১জন মোঃ জালাল উদ্দীন ও মাধ্যমিক স্তরে ১জন মোঃ মনোয়ার হোসেন এবং উভয় স্তর থেকে সংরক্ষিত মহিলা শিক্ষক হিসেবে ১জন খালেদা রহমান মুন্নী এর নাম ম্যানেজিং কমিটি ২০২২ এর বৈধ তালিকায় প্রকাশ করা হয়। যা দেখে বলা যায় কোন পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচনের আগেই এক রকম কমিটি গঠন চূড়ান্ত ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.