1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপমহাপরিচালকের মতবিনিময় ও বাইসাইকেল বিতরণ নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ

মাধবদীর চরাঞ্চলে অস্ত্রসহ আটক ডাকাত ০১

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৫১ জন দেখেছেন

হুমায়ুন মিয়া নরসিংদী ঃ
মাধবদী থানার চরদীঘলদী ইউনিয়ন এর জিৎরামপুর থেকে অস্ত্রসহ এক ডাকাত কে আটক করেছে পুলিশ।
পুলিশের প্রেসনোট থেকে জানা যায়, নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম এর দিক নির্দেশনায় মাধবদী থানা অফিসার ইনচার্জ মোঃ সৈয়দুজ্জামান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ এমদাদুল হক সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) রাত প্রায় ১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জিৎরামপুর আবুল হোসেন এর বাড়ির উত্তর-পূর্ব কোণে ঝোপের পাশে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান পরিচালনা করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামি মোঃ আসিফ (১৯) পিতা- শওকত মিয়া গ্রাম -মির্জারচর থানা-রায়পুরা -জেলা নরসিংদী গ্রেফতার করা হয়।

এসময় আসামীর কাছ থেকে তিনটি (০৩) দেশীয় কাঠের বাঁকা বাট যুক্ত লোহার তৈরি পাইপগান, একটি (০১) দেশীয় কাঠের বন্দুকের বাঁকা বাট, ৩৪টি বিভিন্ন রংয়ের সীসা কার্তুজ, বিভিন্ন রংয়ের আটটি (০৮) ককটেল মতো বোমা উদ্ধার করে।
গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাধবদী থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনের দুইটি (০২) পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনী প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। পলাতক আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও উল্লেখ করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.