1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা

মাধবদীতে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের আয়োজনে অসহায়দের মধ্যে খাবার ও নগদ অর্থ বিতরণ

  • আপডেট সময়: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৪৩ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদীর মাধবদীতে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের আয়োজনে অসহায় গরীব মানুষের মাঝে সকালের নাস্তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ ২০ জুন সকাল ৯টায় মাধবদীর ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ে প্রায় ৭ শত লোকের মধ্যে সকালের নাস্তা ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ১৫ দিন অন্তর অন্তর প্রতি শুক্রবার প্রায় ৬ শত অসহায় নারী, পুরুষ ও শিশুদের মধ্যে এই সহযোগিতা অব্যাহত আছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও এম.এম.কে ডাইং,প্রিন্টিং এন্ড ফিনিশিং মিলসের এমডি আব্দুল মোমেন মোল্লা। এসময় আরো উপস্থিত ছিলেন ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক পরিচালক মোঃ নজরুল ইসলাম, নওপাড়া মডার্ন কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ মুছা মিয়া, সমাজ সেবক মোঃ জামাল হোসেন, মোঃ আহমদ মেম্বার, মোঃ আমিন উদ্দিন প্রমূখ।
উল্লেখযোগ্য যে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল মোমেন মোল্লা গত ২০২৭ সালের পর থেকে ১৫ দিন অন্তর অন্তর নিয়মিত অসহায় মানুষদের মধ্যে নগদ অর্থ ও খাবার বিতরণ করে আসছেন। এছাড়াও ঈদের সময় নতুন পোষাক, মৌসুমি ফল, শীতকালীন পিঠাসহ গরীবদের মধ্যে বিভিন্ন সহযোগীতা প্রদান করে থাকেন।

মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.