1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা

মাধবদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অবস্থান

  • আপডেট সময়: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২০১ জন দেখেছেন

 

মোঃ নুর আলম:
নরসিংদীর মাধবদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে এক কিশোরী মাদ্রাসাছাত্রী।
গত ১৩ জুন শুক্রবার থেকে সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের গদাইরচর গ্রামে প্রেমিক সুমন মিয়ার (২১) বাড়িতে অবস্থান করছে সে। ঘটনার পর থেকে প্রেমিক সুমন ও তার পরিবারের সদস্যরা বাড়ি তালাবদ্ধ করে পলাতক রয়েছে।
ভুক্তভোগী কিশোরী মোসা: সুবর্না আক্তার (১৬) পার্শ্ববর্তী নোয়াগাও গ্রামের রাসেল মিয়ার মেয়ে এবং রসুলপুর ওসমান মোল্লা ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত প্রেমিক মো: সুমন মিয়া গদাইরচর গ্রামের আব্দুল গাফ্ফারের ছেলে।
সুবর্না জানায়, সুমনের সাথে আট মাস পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। সেই থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সময়ে বিয়ের প্রলোভনে তাদের মধ্যে দুইবার শারীরিক সম্পর্কও হয়েছে। গত শুক্রবার রাতে তারা একসাথে সময় কাটানোর পর সুমন তাকে বিয়ে করবে বলে নিজের বাড়িতে নিয়ে আসে। কিন্তু বাড়িতে পৌঁছানোর পর সুমনের মা তাকে ঘরে তুলতে অস্বীকৃতি জানান এবং অপমান করেন। এরপর থেকেই সুমন পলাতক রয়েছে এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
এ ঘটনায় স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। সালিশে সুমন বিয়ে করতে সরাসরি অস্বীকৃতি জানায় এবং জোর করে বিয়ে দেওয়া হলে সে আত্মহত্যা করবে বলে হুমকি দেয়। ফলে বিষয়টি অমীমাংসিত থেকে যায়।
বর্তমানে সুমনের বাড়ির গেটে তালা ঝুলছে। এদিকে, বিয়ের সুস্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত প্রেমিকের বাড়ি ছাড়বে না বলে জানিয়েছে ওই কিশোরী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.