1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত

  • আপডেট সময়: সোমবার, ১২ মে, ২০২৫
  • ২২৬ জন দেখেছেন

 

মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদীতে মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ইঞ্জি. মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১১ মে মাধবদীর ড্রিম হলিডে পার্কে ৫০১ জন পরীক্ষার্থীর মধ্যে এই বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন। মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন ড্রিম হলিডে পার্কের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন নরসিংদী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাবেক প্রেসিডেন্ট, শদীহ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মোমেন মোল্লা। মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সেক্রেটারী আব্দুল মালেক মোল্ল্যার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদও উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, বিএনপির সুইডেন শাখার সিনিয়র বাইস প্রেসিডেন্ট মোঃ শাহান শাহ খন্দকার সোহেল, রমনী গ্রæপের চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন ভূইয়া লিটন, মাধবদী পৌরসভা শাখা বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, নরসিংদী জেলা ছাত্র দলের সভাপতি ছিদ্দিকুর রহমান নাহিদ, মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি মোহাম্মদ আলআমিন রহমান, নরসিংদী উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ রুহুল ছগীরপ্রমূখ।
উল্লেখ্য যে ২০২৪ সালের ডিসেম্বরে মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে মাধবদী থানা এলাকার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১ শত পরীক্ষার্থী বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে ৫০১ জন শিক্ষার্থী বৃত্তি পায়। সেই বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়েই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্তদের সনদপত্র ও ক্রেষ্ট প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়।

 

মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
০১৯১২-৪৮৫০৮৫

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.