1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

মাধবদীতে বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবীতে বিক্ষোভ মিছিল

  • আপডেট সময়: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২৮৩ জন দেখেছেন

 

সুমন পালঃ
মাধবদীতে ইসলামী ছাত্র আন্দোলন এর ব্যানারে কাজী ওয়াসিম এর নেতৃত্বে বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে তেরোএপ্রিল রবিবার দুপুরে। বিক্ষোভ মিছিলটি পুরাতন বাসষ্ট্যান্ড থেকে শুরু করে পৌর শহরের বিভিন্ন গলিপথ প্রদক্ষিণ করে মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউট এর সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। আলোচনায় বক্তারা বলেন, যারা মুসলমানদের উপর অত্যাচার করে তাদের সকল ধরনের পন্য ব্যবহার বন্ধ করতে হবে, সেই সাথে ভারতীয় পন্যও ব্যবহার বন্ধ করতে হবে। সকল মুসলিম এক হয়ে আন্দোলন করতে হবে। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী ওয়াসিম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, মাধবদী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন, মাধবদী শহর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মিয়া, কাঠালিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন, ছাত্র দলের সাবেক সভাপতি মাহাবুব আলম, সাবেক কাউন্সিলর রাজিব আহম্মেদ, নুরালাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়ামিন, ইসলামী আন্দোলন মাধবদী পৌর শাখার সভাপতি মোঃ অন্তর হোসেন ফরহান, ইসলামী যুব আন্দোলন মাধবদী পৌরসভা শাখার সেক্রেটারি ইয়াকুব আলী সুজন, ইসলামী যুব আন্দোলন মহিষাশুড়া ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ ইয়াসিন আহম্মেদ সিদ্দিকী,
নুরালাপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি ইয়াসিন, মহিষাশুড়া ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল, শহর ছাত্রদল নেতা কাউসার, রাকিব, সুমন আহমেদ, শাহ আলম, মুছা, আল আমিন, আমজাদ প্রমুখ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.