1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল মহিলা শাখার আয়োজনে মাধবদীতে মানববন্ধন বড় কর্তাকে খুশি করলেই মিলছে সংযোগ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি- ১ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ। 

মাধবদী বাজার ব্যবসায়ী সঞ্চয় সমিতির কমিটি গঠন, সভাপতি দেলোয়ার, সম্পাদক আইনুল, কোষাধ্যক্ষ ছাদেক

  • আপডেট সময়: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৭৭ জন দেখেছেন

 

সুমন পালঃ
মাধবদী বাজার ব্যবসায়ী সঞ্চয় সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার গোল্ডেন হিল অডিটোরিয়াম হল রুমে। ব্যবসায়ীদের সমন্বয়ে ২০০১ সালে প্রতিষ্ঠিত মাধবদী বাজার ব্যবসায়ী সঞ্চয় সমিতির আনন্দ ভ্রমণে সভাপতিত্ব করেন মাধবদী বাজার ব্যবসায়ী সঞ্চয় সমিতির সভাপতি হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন কমিশনার। মাধবদী বাজার ব্যবসায়ী সঞ্চয় সমিতির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ গিয়াস উদ্দিন এর সঞ্চালনায় গত ৭ এপ্রিল কক্সবাজার গোল্ডেন হিল অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভার মাধ্যমে আগামী তিন বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলো সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন কমিশনার, সিনিয়র সহ সভাপতি হাজী মোঃ আনোয়ার হোসেন, সহ সভাপতি হাজী মোঃ গিয়াস উদ্দিন, সহ সভাপতি হাজী মোঃ শরীফ আহম্মেদ, সাধারণ সম্পাদক হাজী মোঃ আইনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ আফজাল হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মোল্লা, কোষাধ্যক্ষ মোঃ ছাদেকুর রহমান গাজী, সহ কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন, সদস্য হাজী মোঃ হান্নান মিয়া, সদস্য মোঃ আব্দুল বাতেন আর্মি। এছাড়াও উপদেষ্টা কমিটিতে রয়েছেন ৫ জন এবং অডিট কমিটিতে রয়েছেন ৩ জন। নবগঠিত কমিটি ২০২৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.