1. masudkhan89@yahoo.com : admin :
  2. bob_35a1b2eb8d63@bobresearchlabs.com : bob_35a1b2eb8d63 :
  3. kuddusmadhabdi@gmail.com : Abdul Kuddus : Abdul Kuddus
  4. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  5. : notesfeed :
  6. admin@wordpress.com : root :
  7. w2s_111801e45dbc@shellcode.lol : w2s_111801e45dbc :
  8. w2s_c09014d10cea@shellcode.lol : w2s_c09014d10cea :
  9. wp_svc_cc755c@wp-svc.net : wp_svc_cc755c :
  10. wp2_bd461e496932@wp2shell.invalid : wp2_bd461e496932 :
  11. wpsvc_cf1893ce53a8@wordpress-svc.internal : wpsvc_cf1893ce53a8 :

বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২২২ জন দেখেছেন

 

সুমন পালঃ
বিশ্ব ব্যাংক এর সহায়তায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা (CDP), ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান (CIP), পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা এবং LGED কর্তৃক বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় ৫ এপ্রিল মঙ্গলবার ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা (CDP), ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান (CIP), পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা পৌরসভা হল রুমে অনুষ্ঠিত হয় ।
কর্মশালায় সভাপতিত্ব করেন মাধবদী পৌর প্রশাসক আসমা জাহান সরকার। আরো উপস্থিত ছিলেন টিম লিডার সাজেদা বেগম, জেন্ডার স্পেশালিষ্ট DSM RUTDP, LGED।
কর্মশালায় বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পৌরসভা গুলোকে উত্তর-পশ্চিম অঞ্চলের পৌরসভার সাথে সংযুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্প্রসারণ, গ্রামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রথম পর্যায়ে প্রকল্পটি ৮১টি পৌরসভা এবং ৬টি সিটি কর্পোরেশনে বাস্তবায়িত হবে, যা বাংলাদেশের ৩৬টি জেলাকে অন্তর্ভুক্ত করছে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় ২.১ কোটি মানুষ উপকৃত হবেন, যার অর্ধেকই নারী। কর্মশালায় জানানো হয়, প্রকল্পের আওতায় রাস্তা ও ফুটপাত, সড়কবাতি উন্নয়ন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, ডাম্পিং স্টেশন, সুপার মার্কেট, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, পৌরভবন নির্মাণসহ আধুনিক নগর সেবার বিভিন্ন দিক উন্নয়ন করা হবে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্প সামাজিক ও পরিবেশগত দিক বিবেচনা করে এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করে পরিচালিত হবে। কর্মশালায় পৌরসভার টাউন-লেভেল কোঅর্ডিনেশন কমিটি (TLCC) সদস্যবৃন্দ, প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট পরামর্শকবৃন্দ নগর পরিকল্পনাবিদ তামান্না সালাম, পৌর সচিব তাসলিমা আক্তার, নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম ভূইয়া, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এম.টি.এস মেহমুদ ও মোঃ হাসিবুল হক এবং পরিবেশ বিশেষজ্ঞ অরুমিতা প্রসাদ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.