1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশ

  • আপডেট সময়: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৫ জন দেখেছেন

 

মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদীর মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ৬ ফেব্রæয়ারি সকাল ১০টায় মাধবদী বাজারে এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে এই ফলাফল প্রকাশ করা হয়। আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের পর সকল স্কুলের প্রধানদের হাতে নিজ নিজ স্কুলের ফলাফল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে ফলাফল প্রকাশ করেন মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ মফিজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের পরীক্ষা নিয়ন্ত্রক এমদাদুল ইসলাম খোকন, সহ-সভাপতি মাওলানা মোঃ শাহজাহান মিয়া, সঞ্জয় সাহা, সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মুছা মিয়া , সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মনির হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল হামিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা হুজাইফা মাহমুদ, শিক্ষা বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার প্রমূখ। উল্লেখ্য যে মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা মোট ১১৮০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় নার্সারী শ্রেণিতে অংশ গ্রহণ করে ২৬২ জন তার মধ্যে বৃত্তি পায় ১৬৭, ১ম শ্রেণিতে অংশগ্রহণ করে ১৭৮ জন তার মধ্যে বৃত্তি পায় ৯৮, ২য় শ্রেণিতে অংশগ্রহন করে ১৬৫ জন তার মধ্যে বৃত্তি পায় ৭৬ জন, ৩য় শ্রেণিতে অংশগ্রহণ করে ১৬৫ জন তার মধ্যে বৃত্তি পায় ৫০ জন, ৪র্থ শ্রেণিতে অংশগ্রহণ করে ১৪৬ তার মধ্যে বৃত্তি পায় ৩৯ জন, ৫ম শ্রেণিতে অংশগ্রহণ করে ১৬৮ জন তার মধ্যে বৃত্তি পায় ৪৪ জন। সকল শ্রেণি মিলিয়ে মোট ১১৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩০ জন টেলেন্টপুলে এবং ২৪৪ জন সাধারন গ্রেডে বৃত্তি পায়।

 

মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
০১৯১২-৪৮৫০৮৫

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.