1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ছাত্র-জনতা আন্দোলনে শহীদ ও আহত পরিবারকে অনুদান প্রদান

  • আপডেট সময়: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২২০ জন দেখেছেন

সুমন পালঃ
মাধবদীতে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের মধ্যে অনুদান প্রদান করা হয়েছে শনিবার ৫ অক্টোবর বেলা ১১টায় হেরিটেজ রিসোর্টে। অনুষ্ঠানে নরসিংদী জেলায় আন্দোলনে শহীদ ২৬ জনের পরিবারকে ১ লক্ষ টাকা ও আহতদেরকে প্রয়োনীয়তা বুঝে ১০ হাজার, ২০ হাজার এবং ৫০ হাজার টাকা করে ২৩০ জনকে অনুদান দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার সেক্রেটারী মোহাম্মদ আমজাদ হোসেন, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর উপদেষ্টা মোঃ হেলাল উদ্দিন, সাবেক প্রেসিডেন্ট মোঃ মোশাররফ হোসেন, নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, হেরিটেজ রিসোর্টের এমডি মেনহাজুর রহমান রাজু ভূইয়া, সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন, ড্রীম হলিডে পার্কের এমডি প্রবীর সাহা, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক মোঃ কাজিম উদ্দিন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ আল আমিন রহমান, মোঃ মোতালিব হোসেন, এনামুল হক মনির, হাসিব আহমেদ মোল্লা, মোতালিব হোসেন, আসাদুজ্জামান প্রমূখ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.