1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

মাধবদীতে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের আয়োজনে অসহায়দের মধ্যে নগদ অর্থ ও খাবার বিতরণ

  • আপডেট সময়: শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৪৫৫ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদীর মাধবদীতে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের আয়োজনে অসহায় গরীব মানুষের মাঝে নগদ অর্থ ও খাবার বিতরণ করা হয়েছে। আজ ১৪ জুন সকাল ৯টায় মাধবদীর ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে নগদ অর্থ ও খাবার বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও নরসিংদী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা। এসময় আরো উপস্থিত ছিলেন ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, নওপাড়া মডার্ন কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ মুছা মিয়া, সমাজ সেবক মোঃ জামাল হোসেন, মোঃ মোজাম্মেল হক, মোঃ আহমদ মেম্বার প্রমূখ।
উল্লেখযোগ্য যে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল মোমেন মোল্লা বহু বছর যাবত ১৫ দিন অন্তর অন্তর নিয়মিত অসহায় মানুষদের মধ্যে নগদ অর্থ ও খাবার বিতরণ করে আসছেন।

মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.