1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

পল্লী মঙ্গল কর্মসুচী (পিএমকে) পাঁচদোনা শাখার আয়োজনে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট সময়: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২৮৯ জন দেখেছেন

সুমন পালঃ পল্লী মঙ্গল কর্মসুচী (পিএমকে) পাঁচদোনা শাখার আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্য সেবার কার্যক্রম প্রাথমিক চিকিৎসা, মেডিসিন, গাইনি, চক্ষু পরিক্ষা, ঔষধ ও চশমা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল রবিবার পাঁচদোনা শাখা কার্যালয়ে দিনব্যাপী এ স্বাস্থ্য কার্যক্রম অনুষ্ঠিত হয়। অত্র এলাকার আটশত অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ এবং চোখে কম দেখা রোগীদের মাঝে চশমা বিতরণ করা হয়েছে। সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তার দ্বারা রোগীদের সেবা প্রদান করা হয়। এসময় পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)পাঁচদোনা শাখার ম্যানেজার অনিমেষ রায় এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসুচী (পিএমকে) সহকারী পরিচালক সঞ্জয় কুমার বর্ধন, সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ সফিকুর রহমান, প্রোগ্রাম ইনচার্জ(হেলথ) মোঃ মনিরুজ্জামান, একাউন্টস অফিসার দোলন মিয়া, জোনাল একাউন্টস অফিসার মাহাবুব আলম। স্বাস্থ্যসেবা প্রদানকারী অভিজ্ঞ ডাক্তাররা হলেন চক্ষু বিভাগের চিকিৎসক ডা: মেহেদী হাসান লিমন, মেডিসিন বিভাগের চিকিৎসক ডা: আশিকুর রহমান, গাইনী ও প্রসূতী, মেডিসিন, শিশু চিকিৎসক ডা: জেমিমা জেরিন আঁখি, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: জাহিদুল ইসলাম, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: মোঃ সোহেল রানা। দূর-দূরান্ত থেকে আগত রোগীরা দিনভর বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করে থাকে। পল্লী মঙ্গল কর্মসুচী (পিএমকে) কর্মকর্তারা জানান, এ সংগঠন ১৯৮৮সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সারাদেশে তিনশত এর অধিক শাখার মাধ্যমে স্বাস্থ, শিক্ষা ও কৃষি সেবা নিয়ে অসহায় দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান সহ আমাদের স্বাস্থ্যসেবা সংগঠনের কার্যক্রম সারা দেশে চলমান রয়েছে। ভবিষ্যতেও গ্রামীণ জনগোষ্ঠীকে আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম ও ওষুধ সরবরাহ চলমান থাকবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.