1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বই মেলায় ‘ গোয়েন্দা নানু ও মজার গল্প ‘ আর ‘ সোনামনিদের মজার গল্প ‘ শিশুতোষবই দুটির বাজিমাত:

  • আপডেট সময়: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিনিধি:
এবছর স্বনামধন্য দন্ত চিকিৎসক ও লেখক ডা: শাকূর মাহমুদ এর লিখা গোয়েন্দা নানু ও মজার গল্প আর সোনামনিদের মজার গল্প বই দুটো ঢাকায় বাংলা একাডেমি বই মেলাসহ সারা বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। শুধু ঢাকাতেই অমর একুশে বই মেলায় সাড়ে পাঁচশত কপির উপরে বিক্রি হয়েছে। তাছাড়া ভৈরব, নরসিংদী ও কিশোরগঞ্জ বই মেলায় ও ছোট সোনামনিদের মাঝে বই দুটি নিয়ে ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হয়েছে। অনেকে গোয়েন্দা নানু ও মজার গল্প বই টি বই মেলায় না পেয়ে হতাশা ব্যক্ত করেছেন। তাছাড়া লেখকের লেখা দুটি সাসপেন্স থ্রিলার ‘স্পা রোমান্স’ ও ‘কর্তিত’ উপন্যাস দুটি পাঠক মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। অহেতুক অভিমানী নামে খ্যাত কবির অহেতুক অভিমানী ছেলে কাব্য গ্রন্থ ছাড়াও মধ্য বিত্তের গল্প ও এবছর প্রকাশিত অপবাদ ও অপেক্ষা কবিতার বই দুটিও বেশ প্রশংসিত হয়েছে। ইতিমধ্যে দেশ বরেণ্য আবৃত্তিকার মাহিদুল ইসলাম মাহি ‘অপবাদ ও অপেক্ষা ‘ কবিতা টি আবৃত্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করতেই কবিতাপ্রেমীদের বিশেষ আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। জানা যায়, অল্প কিছু দিনের মধ্যে লেখকের রচনা ও নির্দেশনায় নাটক ‘দালালের খপ্পরে ‘ বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে যেখানে শক্তিমান নাট্যাভিনয় শিল্পী রওনক হাসান অভিনয় করেছেন। নাটকটির প্রেক্ষাপট সুনামগঞ্জ থেকে নেওয়া বলে নাট্যকার ডা: শাকুর মাহমুদ জানিয়েছেন। গুণী এই কবি ও লেখক নরসিংদী জেলার শিবপুর থানার প্রত্যন্ত ভংগারটেক গ্রামে জন্ম গ্রহণ করেন। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক ডেন্টিস্ট্রি হিসেবে কর্মরত আছেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.