1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

নরসিংদীতে জমি নিয়ে সংঘর্ষে মসজিদ ভাংচুর

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৩০৩ জন দেখেছেন

সুমন পালঃ গত তিন দিন যাবত থেমে থেমে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া, ভাংচুর ও লুটপাট। যা থেকে বাদ পরেনি মসজিদ নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নে নাগরার হাট ও বেপারী পাড়া এলাকার লোকজনের মধ্যে জমি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই মাধবদী থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়েরের পর গতকাল ২৯নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মোঃ কামাল মিয়া গংরা বহিরাগত লোকজন নিয়ে মোঃ হুমায়ুন গংদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় নাগরার হাট আল ইকরা জামে মসজিদ এর জানালার গ্লাস ভাংচুর করে মসজিদের উন্নয়নে মুসল্লীদের দেওয়া দান বক্স ভেঙে নগদ অর্থ লুটপাট করেছে হামলা কারীরা। নাগরার হাট এলাকার ১০/১৫ বাড়ি ঘর ও দোকানপাট কুপিয়ে ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে। হামলা চলাকালীন এলাকার লোকজন জরুরী সেবা ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা বাজার মাছের আড়ত সংলগ্ন নাগরার হাট রাস্তার শুরু থেকে বেপারী পাড়া পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইতো মধ্যে অনেকে বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে। তাদের এ হামলা থেকে বাদ পড়েনি স্কুল মাষ্টারের বাড়িও। মাষ্টারের বাড়িতে হামলা চালিয়ে ঘরের ভেড়া কুপিয়ে জিনিসপত্র ভাংচুর করে নগদ ৮০ হাজার টাকা নিয়ে যায়। দফায় দফায় হামলার ঘটনায় আমরা আতকিং হয়ে গেছি। যেকোন সময় আবারো রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। আমরা এলাকার সাধারণ জনগণ প্রশাসনের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ কামনা করছি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.