1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মাধবদীতে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক থেকে দুইজনকে গ্রেফতারের দাবী পুলিশের

  • আপডেট সময়: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৩৯৯ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়াঃ নরসিংদীর মাধবদীতে নরসিংদীতে অবস্থিত নিজ বাসা থেকে জামেয়া ই কাসেমিয়া কামিল মাদরাসার অধ্যাপক ও জামেয়া মসজিদ কমপ্লেক্সের খতিব হযরত মাওলনা আবুল কালাম আজাদ ও মাধবদীর হোমিওপ্যাথিক ডাক্তার মোঃ আলতাফ হোসেনকে মাধবদীতে অবস্থিত তার নিজ বাসা থেকে গভীর রাতে গ্রেফতার সংবাদ পাওয়া গেছে। অপরদিকে পুলিশের দাবী মাধবদী পুরাতন রেল স্টেশন থেকে নাশকতার জন্য গোপন বৈঠক থেকে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। আজ রোববার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেফতার করে। আসামীদের স্বজনদের দাবী রাতে নিজ বাসায় অবস্থান করা অবস্থায় পুলিশ কোনরকম ওয়ারেন্ট ছাড়া তাদের গ্রেফতার করে নিয়ে আসে।
গ্রেফতারের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান বলেন পুলিশ তাদের টহল টিম নিয়ে মাধবদী পুরাতন রেল স্টেশন পৌঁছালে আসামীরা পুলিশের উপর ককটেল নিক্ষেপ করে। এসময় নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক থেকে উল্লেখিত দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের দুইজনই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য। পরে গ্রেফতার হওয়া দুইজনসহ ১৩ জনের নাম উল্লেখ করে ১৯৯৮ সালের বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়।

মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।
০১৯১২-৪৮৫০৮৫

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.