1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

নরসিংদীতে লেগুনা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬ আহত ২

  • আপডেট সময়: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৪৬০ জন দেখেছেন

আব্দুল হান্নান মানিক :-
নরসিংদীতে লেগুনা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত তিনজন ঘটনাস্থলেই নিহত হন এবং বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ও আহত দুইজন।
শুক্রবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে পাঁচদোনা টঙ্গী সড়কের ভাটপাড়া টাকশাল মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সাইফুল ইসলামের ছেলে আল-আমিন মিয়া (১০),বেলাবো উপজেলার বটেশ্বর গ্রামের হাফিজুল ইসলাম(৪৬),
গাজীপুরের কালিগঞ্জ উপজেলার মোজাফর হোসেনের ছেলে চাঁন মিয়া (৫৫) নেত্রকোনার পূর্বধলা উপজেলার নোয়াগাও এলাকার আবদুল হান্নানের ছেলে লেগুনা চালক আমান মিয়া (২৩),ও বাকি দুই জনের পরিচয় অজ্ঞাত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,টঙ্গী অভিমুখি একটি কাভার্ডভ্যান ট্রাক পাঁচদোনা ভাটপাড়া টাকশাল মোড়ে পৌঁছালে বিপরীত দিক ঘোড়াশাল থেকে আসা একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় লেগুনার সামনের অংশ দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই লেগুনাচালক ও দুই যাত্রী নিহত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। এসময় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর জানান, দুর্ঘটনায় এক শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। তবে নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় জানা গেলেও বাকী দুইজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মরদেহগুলো সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.