1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল মহিলা শাখার আয়োজনে মাধবদীতে মানববন্ধন বড় কর্তাকে খুশি করলেই মিলছে সংযোগ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি- ১ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ। 

বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

  • আপডেট সময়: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৫১ জন দেখেছেন

বিশুদ্ধ জ্ঞানে, সমৃদ্ধ জাতি এই স্লোগানে প্রতিষ্ঠিত বিদ্যাবাড়ি কর্তৃক মাধবদীস্থ রাধুনী রেস্টুরেন্টে আজ
ইফতার আয়োজন সম্পন্ন হয়। উক্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইন ওকে মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দীন (ভিপি নাসির)। পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে বিদ্যাবাড়ি থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যাবাড়ি’র প্রতিষ্ঠাতা জনাব বেলাল আহমেদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ শেখ সাদী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদীর স্বনামধন্য ডাক্তার ইউসুফ আবুল হাসান,বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল মজিদ মিয়া,মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল হক মিলন, মাধবদী থানা কৃষকদলের সদস্য সচিব খন্দকার মাহবুবুর রহমান,নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক মো.সোহেল সরকার,বিশিষ্ট ব্যবসায়ী জনাব রুনায়েদ প্রধান হারুন, ব্যবসায়ী গোলাম কিবরিয়া,ব্যবসায়ী আসাদুজ্জামান স্বপন,বিদ্যাবাড়ি সদস্যবৃন্দ যথাক্রমে সুমন সরকার,সাইফুর রহমান সোহান,মিজানুর রহমান,জাহিদুল ইসলাম বাইজিদ,জহিরুল ইসলাম,নাজমুস সাকিব,ইউসুফ আহমেদ,জিসান গাজী,মোঃ ইউসুফ মিয়া,ফরিদা ইয়াসমিন,রিপা আক্তার ও জুবায়েল সরকার জিবু প্রমুখ। বিদ্যাবাড়ি’র বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম তুলে ধরা হয়। আল্লাহর তাকওয়া অর্জনের মাধ্যমে দুনিয়া ও আখেরাত কল্যাণ কামনা করে দোয়া করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ বিদ্যা বাড়ির কার্যক্রমে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন এবং
বিদ্যাবাড়ির পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.