1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল

মাধবদীতে ১৫০ বোতল ফেন্সিডিল সহ মাদক সম্রাজ্ঞী মায়ার সহযোগী লাদেন আটক।

  • আপডেট সময়: রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৩৮৭ জন দেখেছেন

মাধবদী নরসিংদী প্রতিনিধি ঃ মাধবদীতে ১৫০ বোতল ফেন্সিডিল সহ লাদেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাধবদী থানা পুলিশ।
রবিবার (৫ আগস্ট) সন্ধ্যায় মাধবদীর কোতালীরচর এলাকার মাছুমের বাড়ি থেকে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মায়ার সহযোগী লাদেনকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মাধবদীর কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মায়া, তার সাবেক স্বামী মাছুম ও মায়ার সহযোগী লাদেন একটি মাদকের বড় চালান বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মায়ার সাবেক স্বামী মাছুমের বাড়িতে অভিযান চালায়।
এসময় মাদক বিক্রির সময় মায়ার সহযোগী লাদেনকে ১৫০ বোতল ফেন্সিডিল সহ পুলিশ গ্রেফতার করলেও মায়া এবং তার স্বামী মাছুম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মায়ার সহযোগী লাদেনকে গ্রেফতার করলেও মায়া ও তার সাবেক স্বামী মাছুমকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত লাদেনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ও জানান তিনি।

মকবুল হোসেন মাধবদী নরসিংদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.