1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে পুরস্কারে ভূষিত হলেন ডিবি নরসিংদীর উপ-পরিদর্শক শাহাদাৎ হোসেন

  • আপডেট সময়: রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৩২৩ জন দেখেছেন

 

মনিরুজ্জামান, নরসিংদীঃ ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে পুরস্কারে ভূষিত হলেন নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক মো. শাহাদাৎ হোসেন।
শনিবার (২৭ শে মে) বাংলাদেশ পুলিশ ঢাকা বিভাগের উপ-মহাপরিদর্শক(ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম (বিপিএম (বার), (পিপিএম) এ অনন্য সাফল্যের জন্য তাকে পুরস্কার হিসেবে সার্টিফিকেট সহ সম্মাননা স্মারক প্রদান করেন।
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ ডিবির উপ-পরিদর্শক মো. শাহাদাৎ হোসেন গাজীপুর সদর উপজেলার বাউপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তার এর ছেলে।

মার্চ মাসে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)তে কর্মরত থেকে ঢাকা বিভাগের আওতাধীন ১৩ টি জেলার মধ্যে নরসিংদী জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাকারবারী গ্রেফতারসহ সকল বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় তিনি এ পুরস্কারে ভূষিত হন। এছাড়াও নরসিংদী জেলা গোয়েন্দা শাখায় যোগদানের পর থেকে একজন চৌকস ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে তার নিষ্ঠা, কর্মদক্ষতা দিয়ে মাদক,অস্ত্র এবং আন্তঃজেলা ডাকাত দলের একাধিক মামলার আসামিসহ জেলার শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের একজন বিশ্বস্ত কর্মকর্তা হিসেবে নিজেকে তুলে ধরতে সচেষ্ট ভূমিকা পালন করেন।
এর আগেও তিনি অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য এবং মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে জেলার শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে নরসিংদীর সুযোগ্য পুলিশ সুপারের কাছ থেকে পুরস্কৃত হন।
তার এ অনন্য সাফল্যের প্রতিক্রিয়া জানাতে চাইলে নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম) ও জেলা গোয়েন্দ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার (পিপিএম বার) সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
পেশাগত দায়িত্ব পালনে শ্রেষ্ঠত্ব অর্জনের পাশাপাশি পুরস্কার পাওয়া সত্যিকার অর্থেই পরম সৌভাগ্য ও আনন্দের। দ্বিতীয় বারের মতো ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে পুরস্কার পেয়ে আমার আত্মবিশ্বাস, পেশাগত দায়িত্ব ও কর্তব্য পালনে আমার মনোবল আরো মজবুত ও সুদৃঢ় হয়েছে। নরসিংদী জেলা গোয়েন্দা ডিবি পুলিশের মুখ উজ্জ্বল করতে নিষ্ঠা ও সততার সাথে কাজ করার পাশাপাশি সাফল্যের এ ধারাকে অব্যাহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

#মোঃ মনিরুজ্জামান
নরসিংদী
০১৭১১৪৫৫৩৭৩
২৮-০৫-২৩

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.