1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল

মাধবদীতে চোরাই চক্রের তিন সদস্য গ্রেফতার

  • আপডেট সময়: সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৩৫২ জন দেখেছেন

 

সুমন পালঃ
নরসিংদী সদর উপজেলার মাধবদী থানা এলাকায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে চুরি ছিনতাই। এসব চোর ও ছিনতাই চক্রের সদস্যদের গ্রেফতার করতে নরসিংদী জেলা পুলিশ সুপার এর নির্দেশনায় মাঠে তৎপরতা বৃদ্ধি করেছে নরসিংদী জেলা গোয়েন্দা (ডিভি)পুলিশ। সম্প্রতি মাধবদী পৌর এলাকার ৭নং ওয়ার্ড আলগী মনোহরপুর গ্রাম থেকে মোঃ আল আমিন মিয়ার নসিমন চুরি হওয়ার পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের প্রেক্ষিতে চোর চক্রের সদস্যদের সন্ধানে মাঠে নামে ভিবি পুলিশ। অল্প সময়ে সফলতাও পায় তারা। গত ৭মে সকালে আলগী মনোহরপুর গ্রামের মৃত খলিল এর ছেলে ইব্রাহিম (৩০), হযরত আলীর ছেলে ওমর ফারুক (২০) এবং ইব্রাহিম এর ছেলে ইয়ামিন (২২) কে গ্রেফতার করে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে চোরাইকৃত নসিমন উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ৩৭৯/৪১১ ধারা অনুযায়ী চুরি করা ও চোরাই মাল সাথে রাখার অপরাধে মামলা দায়ের করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.