1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল

স্মার্ট বাংলাদেশ গড়তে নরসিংদীর স্কাউট সদস্যরা ঐক্যবদ্ধ

  • আপডেট সময়: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৩২৯ জন দেখেছেন

শরীফ ইকবার রাসেল:
“স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো”এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় নরসিংদীতে পালিত হয় বাংলাদেশ স্কাউটস দিবস। দিবসটি উপলক্ষে নরসিংদী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যদের নিয়ে এক বর্ণাঢ্য র্যা লী অনুষ্ঠিত হয়েছে। র্যা লীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোস্তফা মনোয়ার এতে প্রধান অতিথির আলোচনা করেন। এছাড়া সিনিয়র সহকারী কমিশনার মো: নিজাম উদ্দিন, জেলা স্কাউট সম্পাদক আলতাফ হোসেন নাজির, সদর সম্পাদক মনজিল এ মিল্লাত, জেলা স্কউট লিডার স্বপন কুমার দাস ও কাব লিডার পরিতোষ চন্দ্র দাসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের একটি উদ্যোগ স্মার্ট বাংলাদেশ। এই উদ্যোগকে বাস্তবায়ন করতে নরসিংদীর স্কাউট সদস্যরা প্রস্তুত। স্মার্ট বাংলাদেশ গড়তে একজন মানুষকে আদর্শ, সততা, নিষ্ঠা ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আর এই সকল কাজগুলো স্কাউট সদস্যরা সব সময় করে থাকে। তাই এই সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে স্কাউট সদস্যরাও কাজ করে যাওয়ার জন্য প্রস্তুত। আগামী দিনে সরকারের যেকোন সহযোগিতায় স্কাউট সদস্যরা অগ্রনী ভূকিকা রাখার অঙ্গীকার করেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.