1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ।

ভূমি সেবা সাধারণ মানুষের দূরগোরায় পৌঁছে দিতে সর্বদা প্রস্তুত সদর এসিল্যান্ড

  • আপডেট সময়: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৪০০ জন দেখেছেন

 

সুমন পালঃ “সময় মতো ভূমি উন্নয়ন কর পরিশোধ করবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি সেবা সাধারণ মানুষের দূরগোরায় পৌছে দিতে বর্তমান সরকার নানাবিধ প্রকল্প হাতে নিয়েছে। যার একটি হলো ভূমি সংক্রান্ত অনলাইন সেবা বা ই-সেবা। যার মাধ্যমে ভূমি মালিকরা ঘড়ে বসেই খাজনা পরিশোধ, পর্চা উত্তোলন, খারিজ আবেদন সহ নানাবিধ কর্মকান্ড করতে পারবে। এমনকি অতিতের মতো ভূমি অফিসের নাম ভাঙ্গিয়ে যাতে কেউ সাধারণ মানুষকে হয়রানি করতে না পারে সেজন্য ভূমি অফিসের সামনে দালাল চক্রের নাম উল্লেখ করে ব্যানার টানানো হয়েছে। সরকারের এ সকল উদ্দোগকে আরো বেগবান করার লক্ষ্যে নরসিংদী সদর সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান কাউসার সদর ভূমি অফিসের চাকচিক্ক এসি রুম ছেড়ে সাধারণ মানুষের হাতের কাছে ভূমি সেবা পৌছে দিতে সপ্তাহে অন্ত্যত একদিন খোলা জায়গায় অফিস করছেন। যাতে করে কোন সাধারণ মানুষ এসিল্যান্ড এর সাথে দেখা করতে এসে হয়রানির শিকার না হয়। তার এ উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছে সেবা নিতে আসা সাধারণ জনগণ। সেবা নিতে আসা কয়েকজনের সাথে কথা বললে তারা জানায়, এ স্যার এমন একজন মানুষ কোন অভিযোগ দিয়ে যদি স্যারকে বলি স্যার আপনি নিজে গিয়ে বিষয়টি দেখবেন, ওনি নিজেই সেখানে যান এবং ঘটনাস্থল পর্যবেক্ষণ করে দ্রুত সময়ের মধ্যে তা সমাধান করেন। উনার মতো স্যার পেয়ে আমরা আনন্দিত।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.