1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা

আগামী বৃহস্পতিবার (১৬ মার্চ ২৩) মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • আপডেট সময়: বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৩১৩ জন দেখেছেন

 

হুমায়ুন কবির : আগামী বৃহস্পতিবার (১৬ মার্চ ২৩) মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

“মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র ” এই শ্লোগানে –

এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুফতি কাওছার আহমাদ ভূঁইয়ার সমর্থনে হাত পাখা মার্কার প্রচারণা অব্যাহত আছে।

বুধবার ( ০১ মার্চ ২৩) বিকাল ৪টায় হাতপাখার সমর্থনে মহিষাশুড়া ইউনিয়নের মহিষাশুড়া মধ্যে পাড়া মসজিদ সংলগ্ন মাঠে এজনসভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা চরমোনাই এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, চরমোনাইর সমর্থকসহ স্থানীয় জনসাধারণ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সৎ লোকের শাসন আর শান্তি প্রতিষ্ঠা করতে হলে হাত পাখার বিজয়ের কোন বিকল্প নাই।

বক্তারা বর্তমান দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন হতে আহবান জানিয়ে বলেন, দুর্নীতি মুক্ত দেশ গড়তে হলে ইসলামিক শাসন ব্যবস্থার কোন বিকল্প নাই।

বক্তব্যে -হাতপাখার মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুফতি কাওছার আহমাদ ভূঁইয়া বলেন, গত নির্বাচনে আমাকে কারচুপি করে হারিয়ে দেওয়া হয়েছে। কিন্তু জনগণ আমাকে জনতার চেয়ারম্যান বলে অভিহিত করে। যারা নির্বাচনে জোর করে জিতেছে তাদের কে মহিষাশুড়া ইউনিয়নবাসী প্রত্যাখ্যান করেছে।

এসময় তিনি তার পিতা শামসুল হক মেম্বারের স্মৃতিচারণ করে বলেন, তিনি তার পিতার মত জনগণের স্বার্থে কাজ করে যাবেন।

নির্বাচিত হতে পারলে জনগণের পরিষদ গড়ার ও প্রত্যয়ব্যক্ত করেন তিনি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.