1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :

মাধবদীতে ভাইস চ্যান্সেলর এর নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট সময়: শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৩৪৪ জন দেখেছেন

মাধবদীতে ভাইস চ্যান্সেলর এর নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ

সুমন পাল(নরসিংদী)ঃ শৈত প্রবাহে বিপাকে পরা নিন্ম আয়ের গরীব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে
বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া’র নিজস্ব অর্থায়নে আজ ২০ জানুয়ারী শুক্রবার সকাল ১০টায় পাইকারচর ইউনিয়নের শান্তির বাজার এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় অত্র এলাকাসহ আশপাশ এলাকার ৩শত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন পাইকারচর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ জাহাঙ্গীর আলম, পাইকারচর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দীন, সমাজ সেবক আশরাফুল ইসলাম, পাইকারচর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বিল্লাল হোসেন, ব্যবসায়ী জিল্লুর রহমান ভূইয়া বাদল প্রমুখ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.