1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন মাধবদীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত জুয়েল টেক্সটাইল। ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা

নরসিংদীতে অস্ত্র ও গুলি সহ দুজন গ্রেফতার

  • আপডেট সময়: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৩২৬ জন দেখেছেন
সুমন পালঃ নরসিংদীর পলাশ থেকে অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই নঈমুল ইসলাম মোস্তাক, এসআই মোঃ কবির হোসেন, এএসআই রাহুল মজুমদার সহ সঙ্গী ফোর্স। রোববার দুপুরে এই তথ্য জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন।এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে পলাশ থানার চরসিন্দুর ব্রীজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার এবং অস্ত্র ও গুলি জব্দ করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো-নরসিংদীর মনোহরদী থানার ঝালোয়াপাড়া (ঝালকান্দি) এলাকার নয়ন মিয়া (৪০) ও বেলাবো থানার বীর বাঘবের এলাকার মোঃ আঃ সালাম ওরফে ছালাম (৫৫)। অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন জানান, জেলা গোয়েন্দা শাখার একটি দল রাতে চরসিন্দুর ব্রীজের নিকট দায়িত্ব পালনকালে সন্দেহভাজন দুজন ব্যক্তিকে আটক করেন। এসময় তাদের দেহ তল্লাশীর সময় নয়ন মিয়ার পরিহিত লুঙ্গীর কোচরে গোঁজা অবস্থায় একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ম্যাগজিনের ভিতর দুই রাউন্ড গুলি ভর্তি পাওয়া যায়। সালাম নামে অপরজনের দেহ তল্লাশী করে পরিহিত লুঙ্গির ডান পাশের কোচরে গুজা গোল্ডলিফ সিগারেটের প্যাকেটের ভিতর রক্ষিত অবস্থায় ৬ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি জব্দ করা হয়। এই ঘটনায় পলাশ থানায় মামলা হয়েছে।গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে নরসিংদীর বিভিন্ন থানায় মোট ২২টি মামলা রয়েছে। এরমধ্যে গ্রেপ্তার নয়নের বিরুদ্ধে মোট ১০ টি ও সালামের বিরুদ্ধে মোট ১২ টি মামলা রয়েছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.