1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা

গণমাধ্যমকে তথ্য সরবরাহ না করার প্রজ্ঞাপনে বিএমএসএফের উদ্বেগ প্রকাশ

  • আপডেট সময়: রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩৮০ জন দেখেছেন

নিজস্ব সংবাদ দাতা :-
শুক্রবার ৯ জুলাই ২০২১: দেশের সরকারি হাসপাতালে রোগীর সেবা ও স্বাস্থ্য বিষয়ক কর্মকাণ্ড সংশ্লিষ্ট কোনো তথ্য গণমাধ্যমকে না দেওয়ার নির্দেশনা দিয়ে ঢাকার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান গত ৮ জুলাই ২০২১ তারিখে যে নোটিশ জারী করেছেন, তা অবিলেম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উদ্বেগ জানিয়ে বিএমএসএফ নেতৃবৃন্দ বলেন, এ ধরণের নির্দেশনা অবাধ তথ্য প্রবাহের নীতির সম্পূর্ণ পরিপন্থী এবং সাংবাদিকদের কর্ম প্রবাহে সরাসরি হস্তক্ষেপের শামিল। সরকারি হাসপাতাল গুলোকে যা ইচ্ছে তা করে কসাইখানা বানানোরও শামিল। দেশের সাংবাদিকরা এই নির্দেশণা মানেনা -মানবেনা। যা এককথায় পাগলের প্রলাপ। বিষয়টি আজ সকাল থেকে সাংবাদিকদের মাঝে জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ ও নিন্দার ঝড় ওঠে।

সরকারকে খেয়াল রাখতে হবে, কোনভাবেই যাতে তথ্য প্রাপ্তির অধিকার লঙ্ঘন না করা হয়। একই সঙ্গে করোনা দূর্যোগের বর্তমান ক্রান্তিকালে জনসাধারণের কাছে দ্রুত সংবাদ পৌঁছাতে সংশ্লিষ্ট সকল পক্ষকে তথ্য দিয়ে সবার্ত্মক সহযোগিতা করার আহবান জানিয়েছেন বিএমএসএফের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট এবং সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.