1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

নরসিংদী কেন্দ্রীয় সেচ্ছাসেবী ফোরামের বিজয়ের ৫০ উদযাপন

  • আপডেট সময়: শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩৮৩ জন দেখেছেন

সুমন পালঃ নরসিংদী ড্রিম হলিডে পার্কে জাক জমক পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিন ব্যাপী নরসিংদী কেন্দ্রীয় সেচ্ছাসেবী ফোরামের বিজয়ের ৫০ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল হইতে নরসিংদী কেন্দ্রীয় সেচ্ছাসেবী ফোরামের মহতি এই অনুষ্ঠানে সেচ্ছাসেবী ফোরামের সভাপতি মাহাবুবুর রহমান মনির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর কৃতি সন্তান বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি গিয়াস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আব্দুল মতিন, সেচ্ছাসেবী ফোরামের সদস্য সচিব আল আমিন রহমান, ড্রিম হলিডে পার্কের স্বত্তাধিকারী বাবু প্রবীর কুমার সাহা, উপদেষ্টা ড.মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, রমনী গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন ভূইয়া লিটন, উপদেষ্টা রাসেল বিন হাসনাত, এডভোকেট শহিদুল্লাহ, আবদুল্লাহ আল রাসেল সহ আরো অনেকে । নরসিংদী কেন্দ্রীয় সেচ্ছাসেবী ফোরাম মূলত জেলার ছয়টি উপজেলা নিয়ে একযোগে কাজ করে যাচ্ছে। বিজয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে নরসিংদী পাঁচদোনা ড্রিম হলিডে পার্কে মিলন মেলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজয়ের পঞ্চাশ বছর উপলক্ষে ছয় উপজেলার ৩১১ টি সামাজিক সংগঠনের মোট ৬৯৭৫ জন সেচ্ছাসেবী অংশ গ্রহন করেন। এই সংগঠন গুলো যার যার অবস্থানে থেকে সমাজের অসহায় মানুষের পাশে থাকে। তারা বিভিন্ন সময় রক্ত দিয়ে, টাকা দিয়ে, পরিবেশ রক্ষায়, বৃক্ষ রোপন করে, বন্যাত্বদের ত্রাণ দিয়ে, গরীব অসহায়দের ঘর নির্মাণ, বেকার যুবকদের কর্ম সংস্থান করে নজির স্থাপন করেছেন। এই সংগঠনটিকে সারা বাংলাদেশের সেরা সংগঠনে পরিণত করেছেন এক ঝাঁক তরুন শিল্প উদ্যোক্তা এই সংগঠনটিকে ধারক বাহক হিসেবে কাজ করে যাচ্ছে । নরসিংদীর সমাজ ব্যবস্থাকে আমূল পরিবর্তন করতে বিরতীহীন কাজ করে যাচ্ছে সেচ্ছাসেবী ফোরা।
##

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.