1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল মহিলা শাখার আয়োজনে মাধবদীতে মানববন্ধন বড় কর্তাকে খুশি করলেই মিলছে সংযোগ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি- ১ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ। 

নরসিংদীতে প্রয়াত সদর উপজেলা চেয়ারম্যান হান্নান সরকারের ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৭১ জন দেখেছেন

মনিরুজ্জামান,নরসিংদীঃ

নরসিংদী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত হাবিবুর রহমান হান্নান সরকারের ১৩ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার(২ ফেব্রুয়ারী) রাতে নরসিংদী শহরস্থ শেরেবাংলা ক্লাবের হলরুমে সদর উপজেলার সর্বস্তরের জনগনের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে মরহুমের ছেলে নরসিংদী শহর তাঁতী লীগের আহবায়ক মোঃ হিরো সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, জেলা তাঁতী লীগের আহবায়ক কায়কোবাদ হোসেন কানু। নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তফা আলী সরকার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ সাহা, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন ভূইঁয়া, ডাঃ ইফতেখার, যুবনেতা আতিক খানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য গত ২০০৯ সালের ২ ফেব্রুয়ারী নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে বর্ষীয়ান এই রাজনীতিবিদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটে। মরহুম হাবিবুর রহমান হান্নান সরকার নরসিংদী শহরস্থ পূর্ব দত্তপাড়ার সম্ভান্ত সরকার পরিবারে জন্ম গ্রহণ করেন। তার দাদা মরহুম আফছার উদ্দিন সরকার ছিলেন নারায়ণগঞ্জ মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বাবা ছিলেন সমাজসেবক ও সুনামধন্য ব্যবসায়ী, ছোট ভাই মরহুম আব্দুল মতিন সরকার ছিলেন নরসিংদী পৌরসভার দুইবারের সফল চেয়ারম্যান। রাজনৈতিক জীবনে মরহুম হান্নান সরকার ১৯৮৫ সালে নরসিংদী সদর উপজেলা পরিষদের প্রথম নির্বাচনে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও তিনি বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান, দি ইস্টার্ন কো-অপারেটিভ জুট সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান, কো-অপারেটিভ জুট মিলস্ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়াও সামাজিক সুশাসন প্রতিষ্ঠায় বিভিন্ন সামাজিক কর্মকান্ড ছিলো চোখে পড়ার মত। কোভিড-১৯ করোনাভাইরাস রোধে স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়াভাবে অত্র স্মরণ সভা শেষে মরহুমের ও তার পরিবারের নিহত সকল বিদেহী আত্মার মাগফেরাত কামনা, দেশ ও জাতির কল্যাণে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় দারুল উলুম দত্ত পাড়া মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফেজ আসাদুজ্জামান। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.