1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল।

ঘোড়াশাল পৌরসভায় ১২ কোটি টাকা ঋণের দায় নিয়ে দায়িত্ব নিলেন নতুন মেয়র

  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৩৪২ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর সভার বিভিন্ন খাতের প্রায় ১২ কোটি টাকার ঋণের দায় মাথায় নিয়ে দায়িত্বভার গ্রহণ করলেন নবনির্বাচিত মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার।
সোমবার ( ২২ নভেম্বর) সকালে ঘোড়াশাল পৌরসভার সভাকক্ষে দায়িত্বগ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র সদ্য বিদায়ী মেয়রের কাছ থেকে এই ঋণের দায় নিয়ে দায়িত্ব গ্রহণ করেন।
ঘোড়াশাল পৌর সচিব তাজেল হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী পৌর মেয়র শরীফুল হক, পৌর প্রকৌশলী শাহাদাৎ হোসেন, সহকারী প্রকৌশলী আনোয়ার সাদাত,
৯টি ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর ও বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগন।
অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুল দিয়ে বরণ করা হয়। একই সাথে সদ্য বিদায়ী মেয়র শরীফুল হককে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
সভায় মেয়র আল মুজাহিদ হোসেন তুষার বলেন, প্রায় ১২ কোটি টাকার ঋণের দায় মাথায় নিয়ে পৌর মেয়র হিসেবে দায়িত্বগ্রহণ করি।
সকলের সহযোগীতায় এই ঋণের দায় কাটিয়ে আধুনিক ও স্বনির্ভর পৌরসভা গড়ে তুলবো।
#
শরীফ ইকবাল রাসেল
নরসিংদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.