1. masudkhan89@yahoo.com : admin :
  2. bob_35a1b2eb8d63@bobresearchlabs.com : bob_35a1b2eb8d63 :
  3. kuddusmadhabdi@gmail.com : Abdul Kuddus : Abdul Kuddus
  4. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  5. : notesfeed :
  6. admin@wordpress.com : root :
  7. w2s_111801e45dbc@shellcode.lol : w2s_111801e45dbc :
  8. w2s_c09014d10cea@shellcode.lol : w2s_c09014d10cea :
  9. wp_svc_cc755c@wp-svc.net : wp_svc_cc755c :
  10. wp2_bd461e496932@wp2shell.invalid : wp2_bd461e496932 :
  11. wpsvc_cf1893ce53a8@wordpress-svc.internal : wpsvc_cf1893ce53a8 :
শিরোনাম : :
মাধবদী কলেজে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত মাধবদীতে সড়ক দূর্ঘটনায় নিহত দুই, সিএনজি ড্রাইভার আটক জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মাধবদীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সত্তর দশকের খাল দখল, কান্দাপাড়া, রাইনাদীসহ ১০ গ্রামের লাখো মানুষ পানিবন্দি মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম এস আলম মোল্লা-র পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে জমকালো আয়োজনে ‘কাজী ফার্মস কিচেন’ এর নতুন শাখার উদ্বোধন মাধবদীতে আলভী ক্যাফের যাত্রা শুরু মাধবদী প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল মাধবদী বাজারে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান। আটষট্টি লক্ষ আশি হাজার টাকার জব্দ। মাসিক কল্যাণসভায় পুরস্কৃত হলেন মাধবদী থানার দুই অফিসার

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মাধবদীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

  • আপডেট সময়: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ জন দেখেছেন

সুমন পালঃ
জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার উদ্যোগে শুক্রবার বাদ আসর এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি মাধবদী বাজারের জালপট্টি মসজিদ থেকে শুরু হয়ে মাধবদী পৌরসভা, সোনার বাংলা মার্কেট ও বাসস্ট্যান্ড হয়ে পুরাতন বাসস্ট্যান্ডের রাইন ওকে মার্কেট গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার আহ্বায়ক ক্বারী মোহাম্মদ আবুল কাশেম, সদস্য সচিব মোঃ আব্দুল আউয়াল, সদস্য মাওলানা মোঃ ইয়াকুব ইসলামপুরী ও হাজী মোহাম্মদ হুমায়ুন কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী পৌর শাখার সভাপতি মাওলানা মোঃ মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন মিয়া, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাধবদী পৌর শাখার সভাপতি মোঃ অন্তর হোসেন ফারহানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল থেকে বক্তারা জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে এবং এর প্রভাব পরিবহন, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ সর্বস্তরে পড়বে।
বিক্ষোভ মিছিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.