1. masudkhan89@yahoo.com : admin :
  2. bob_35a1b2eb8d63@bobresearchlabs.com : bob_35a1b2eb8d63 :
  3. kuddusmadhabdi@gmail.com : Abdul Kuddus : Abdul Kuddus
  4. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  5. : notesfeed :
  6. admin@wordpress.com : root :
  7. w2s_111801e45dbc@shellcode.lol : w2s_111801e45dbc :
  8. w2s_c09014d10cea@shellcode.lol : w2s_c09014d10cea :
  9. wp_svc_cc755c@wp-svc.net : wp_svc_cc755c :
  10. wp2_bd461e496932@wp2shell.invalid : wp2_bd461e496932 :
  11. wpsvc_cf1893ce53a8@wordpress-svc.internal : wpsvc_cf1893ce53a8 :

মাধবদীতে জমকালো আয়োজনে ‘কাজী ফার্মস কিচেন’ এর নতুন শাখার উদ্বোধন

  • আপডেট সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ জন দেখেছেন

সুমন পালঃ নরসিংদীর মাধবদীতে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দেশের জনপ্রিয় ফুড চেইন শপ কাজী ফার্মস কিচেন (Kazi Farms Kitchen)-এর একটি নতুন ফ্র্যাঞ্চাইজি শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে কাজী ফার্মস কিচেনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে শো-রুমটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়। এরপর নতুন শাখার সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। নতুন এই আউটলেটে কাজী ফার্মস কিচেনের নিয়মিত সব ফ্রোজেন ফুডস, ফ্রাইড চিকেন, বার্গারসহ বিভিন্ন সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবার পাওয়া যাবে। মাধবদীবাসীর জন্য হাতের নাগালে মানসম্মত খাবার পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কাজী ফার্মস কিচেনের শাখাটি মাধবদীতে প্রতিষ্ঠা করেছেন সোয়াদ পয়েন্টের পরিচালক হুমায়ুন কবির।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী ফার্মস কিচেনের এজিম মোঃ রাসেল আকন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার আমীর মাওলানা আবুল কাসেম, মাধবদী পৌরসভা শাখার আমীর মোঃ ইউনুছ ভূঁইয়া, সেক্রেটারী আব্দুল আউয়াল, এড. সামছুল আলম বকুল, এবি ট্রেডার্সের কর্ণধার আবিদুর রহমান আবিদ প্রমূখ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.