1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন মাধবদীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত জুয়েল টেক্সটাইল। ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা

নরসিংদীতে আনাসার ও ভিডিপি দলনেতাদের বিচক্ষণতায় ৪কেজি গাঁজা উদ্ধার

  • আপডেট সময়: সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৭৬২ জন দেখেছেন

সুমন পালঃ নরসিংদী সদর আনসার ও ভিডিপি দলনেতাদের বিচক্ষনতা ও দূরদর্শিতায় একটি ট্রেন থেকে ৪ কেজির অধিক মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। ঘটনার বিবরণে জানাযায়, আজ ২৫ অক্টোবর সোমবার সন্ধ্যায় বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি এর সদস্য পলাশ ২নং ওয়ার্ডের দলনেতা মেহেদী হাসান কর্ণফুলী কমিউটার ট্রেনে ব্রাহ্মণবাড়ীয়া থেকে নরসিংদী আসার পথে ট্রেনের ভিতর একটি ব্যাগ পড়ে থাকতে দেখে তার সন্দেহ হলে বিষয়টি সে নরসিংদী সদর পৌরসভার দলনেতা আরিফুল ইসলাম ও ইয়াছিন ভূইয়া কে বিষয়টি জানান। তারা তাৎক্ষণিক বিষয়টি নরসিংদী জেলা প্রশাসনকে অবগত করে এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রইস আল রেজুয়ান এর নেতৃত্বে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। এসময় আরো উপস্থিত থেকে সহযোগিতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ জাকিরুজ্জামান, নরসিংদী জেলা আনসার ও ভিডিপি সার্কেল এ্যাডজুটেন্ট মোঃ আমির হামজা, পুলিশ কর্মকর্তা সহ অন্যান্য সদস্য বৃন্দ। এসময় সন্দেহ ভাজন কালো ব্যাগ থেকে ৪কেজি ১শত ২৫ গ্রাম নিষিদ্ধ গাঁজার বড় একটি চালান উদ্ধার করা হয়।

##
সুমন পাল
মাধবদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.