1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

অভিবাসীদের নিয়ে অবহিতকরণ কর্মশালা

  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৩ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধি:
নিরাপদ অভিবাসন নিশ্চিত করনের বিষয়ে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর গৃহিত প্রকল্পের এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ওকাপ প্রকল্প সমন্বয়কারী এ এ মামুন নাসিম, নরসিংদী এরিয়ার প্রকল্প ব্যবস্থাপক (মাইগ্রেশন)মো: বাবুল আহমেদ, প্রকল্প ব্যবস্থাপক (এ্যাকেসেস টু জাস্টিস) নাজনিন আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মল হক মন্টু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অভিবাসী পরিবারের সদস্যঘণ।
এসময় প্রকল্প সমন্বয়কারী এ এ মামুন নাসিম জানান, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) অভিবাসনে উৎসাহী নারী-পুরুষগণ শ্রম অভিবাসনের সর্বোচ্চ নিশ্চয়তা ও ঝুঁকি সম্পর্কে অবগত হয়ে অভিবাসনের সিদ্ধান্ত গ্রহণ, অভিবাসনকে নিরাপদ করতে সরকারি এবং বেসরকারি সেবা প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় নতুন বা উন্নত পরিষেবা সরবরাহ এবং রেমিটেন্সের সঠিক ও সুচিন্তিত বিনিয়োগের মাধ্যমে অভিবাসী ও তার পরিবারের সদস্যগণ বাহ্যিক ঝুঁকিসমূহ হ্রাস করতে সমর্থ হওয়ার জন্য কাজ করে।
তিনি আরো জানান, প্রকল্পের মাধ্যমে ওকাপ মাঠ পর্যায়ে বিভিন্ন কার্যর্ক্রম বাস্তবায়ন শুরু করেছে এবং যুক্ত হবে যেমন, গনসচেতনতামূলক প্রচারণা, উঠান বৈঠক, প্রাক-অভিবাসন প্রশিক্ষণ, অভিবাসী ফোরাম মিটিং, লোকাল স্টেকহোল্ডার মিটিং, আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন ইত্যাদি। এছাড়াও বিদেশ ফেরত ক্ষতিগ্রস্ত অভিবাসী কর্মীদের অর্থনৈতিক পুন:একত্রীকরণ বিষয়ক সেবা, ক্ষতিগ্রস্ত ও প্রতারিত অভিবাসীদের জন্য আইনী সহায়তা, অভিবাসী কর্মীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের জন্য রেফারেল সেবা প্রদান করা। এগুলো ছাড়াও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার সাথে লিংকেজ তৈরী সহ অভিবাসীদের বিভিন্ন প্রকার সেবা ও সহযোগিতা প্রদান করছে।
ওকাপ নিরাপদ অভিবাসন নিশ্চিত করা ও বাংলাদেশী অভিবাসী কর্মীদের অধিকার ত্বরান্বিত করার লক্ষ্যে ২০১৩ সাল থেকে নরসিংদী সদর উপজেলায় এবং ২০২১ সাল থেকে ৬টি উপজেলায় কাজ করছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.