1. masudkhan89@yahoo.com : admin :
  2. bob_35a1b2eb8d63@bobresearchlabs.com : bob_35a1b2eb8d63 :
  3. kuddusmadhabdi@gmail.com : Abdul Kuddus : Abdul Kuddus
  4. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  5. : notesfeed :
  6. admin@wordpress.com : root :
  7. w2s_111801e45dbc@shellcode.lol : w2s_111801e45dbc :
  8. w2s_c09014d10cea@shellcode.lol : w2s_c09014d10cea :
  9. wp_svc_cc755c@wp-svc.net : wp_svc_cc755c :
  10. wp2_bd461e496932@wp2shell.invalid : wp2_bd461e496932 :
  11. wpsvc_cf1893ce53a8@wordpress-svc.internal : wpsvc_cf1893ce53a8 :

মাধবদীতে ২নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে গণভোজ অনুষ্ঠিত

  • আপডেট সময়: রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৪১০ জন দেখেছেন

সুমন পালঃ ১৫ আগষ্ট জাতীয় শোক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভা করেছে মাধবদী পৌরসভা ২নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
আজ রবিবার ২২ আগস্ট দুপুর ২ টায় মাধবদী
মমতা সিনেমা হলের সামনে আলোচনা সভা, দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রুদের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন
শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাধবদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মানিক এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী শহর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন আহমেদ।
২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ দুলাল হোসেন এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিস মিয়া প্রমুখ।
এসময় নিহতের পরিবারের সকলের আত্নার শান্তি কামনা করে দোয়া ও গণভোজের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.