1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

বাংলাদেশ হিউম্যান রাইটর্স এন্ড প্রেস সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ ।

  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৩৫১ জন দেখেছেন

মকবুল হোসেন মাধবদী নরসিংদী ঃ নরসিংদী
বাংলাদেশ হিউম্যান রাইটর্স এন্ড প্রেস সোসাইটির উদ্যোগে শীত বস্ত বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার১৭ জানুয়ারি ঐতিহ্যবাহী সাটির পাড়া কালী কুমার স্কুল এন্ড কলেজ মাঠে প্রতি বছরের ন্যায় এবার ও বাংলাদেশ হিউম্যান রাইটর্স এন্ড প্রেস সোসাইটির উদ্যোগে ১৫০ জন হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাটির পাড়া কালী কুমার স্কুল এন্ড কলেজের সুযোগ্য অধ্যক্ষ নূর হোসেন ভূইয়া, সংগঠনের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন, সাধারণ সম্পাদক, মজিবুর রহমান চৌধুরী, উপদেষ্টা আলহাজ্ব, ওমর ফারুক মিয়া, আলহাজ্ব কাজি আব্দুল হামিদ, বিশিষ্ট সাংবাদিক মকবুল হোসেন,জেলা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপদেষ্টা শিখা রানী বর্মন, যুগ্ন সম্পাদক আবুল কাশেম, সফিকুল ইসলাম রিপন, সহ আরো অনেকে। অধ্যক্ষ নূর হোসেন ভূইয়া বলেন, আমাদের যার যার অবস্থান থেকে এই অসহায় মানুষদের পাশে থাকা জরুরী, আমাদের এই সমাজে অনেক বিত্তশালী মানুষ আছে কিন্তু এই অসহায় মানুষদের পাশে থাকতে চায় না, তথাপি এখানে যারা আছে তারা খুব একটা বিত্তশালী না কিন্তু সহযোগিতার মনমানসিকতা আছে আমি বাংলাদেশ হিউম্যান রাইটর্স এন্ড প্রেস সোসাইটির সকল কর্মকর্তাদের এমন সুন্দর আয়োজন করার জন্য সাধুবাদ জানাই, ভবিষ্যতে এর ধারাবাহিকতা আব্যহত থাকবে বলে দৃঢ বিশ্বাস।

মকবুল হোসেন মাধবদী
নরসিংদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.