1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

মহানবী সাঃ কে অবমাননার প্রতিবাদে মাধবদীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

  • আপডেট সময়: শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৪৭০ জন দেখেছেন
 মকবুল হোসেন মাধবদী নরসিংদী প্রতিনিধি ঃ
বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল কর্তৃক মহানবী সা: ও আয়েশা রা:-কে অবমাননার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০জুন) বাদ জুমা আহলে সুন্নাত ওয়াল জামাত মাধবদী থানা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিলটি মাধবদী বাজার কাশিপুর বায়তুল মামুর জামে মসজিদ থেকে শুরু হয়ে মাধবদী বাজার বড় মসজিদ, পৌরসভা, বাসস্ট্যান্ড ও মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ রোড প্রদক্ষিণ করে স্কুল সুপার মার্কেট সংলগ্ন পোস্ট অফিস মোড়ে এসে এক সংক্ষিপ্ত আলোচনা শেষে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়‌। এসময় বক্তব্য রাখেন,আহলে সুন্নাত ওয়াল জামায়াত মাধবদী থানা শাখার সভাপতি ও কাশিপুর বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা এহতেশামুল হক কাসেমী, সিনিয়র সহ-সভাপতি মুফতি আব্দুল কাদের জিলানী, সহ-সভাপতি মুফতি কাউসার আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ আলী,যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুফতি ইসহাক আল গাজী প্রমুখ।সভাশেষে বিশ্ব মুসলমানদের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। মকবুল হোসেন মাধবদী নরসিংদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.